© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় দিচ্ছেন, তারাই মুরাদনগরের এই পরিস্থিতির জন্য দায়ী: আসিফ মাহমুদ

শেয়ার করুন:
আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় দিচ্ছেন, তারাই মুরাদনগরের এই পরিস্থিতির জন্য দায়ী: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ এএম | ২৯ জুন, ২০২৫
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজের এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী।

মুরাদনগরে ধর্ষণের ঘটনা ইঙ্গিত করে তিনি বলেন, আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে।

স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে।

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ঘটনাটি ঘটে। শুক্রবার (২৭ জুন) দুপুরে মামলাটি করা হয়।

পরে শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা পুলিশ সুপার জানিয়েছে, ওই আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত।

আর ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরআর

মন্তব্য করুন