বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

নিরাপদ সঞ্চয় হিসেবে স্বর্ণের চাহিদা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। প্রতি আউন্সের দাম নেমেছে ৩ হাজার ২৭৭ ডলারে। এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিনিয়োগকারীদের কাছে নিরাপদ সঞ্চয় হিসেবে আকর্ষণীয় হয়ে উঠে স্বর্ণ। তবে নিরাপদ সঞ্চয় হিসেবে চাহিদা কমায় বিশ্ববাজারে প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধির কারণে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আকর্ষণ কমেছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৭ দশমিক ১৭ ডলারে। যা মে মাসের শেষ দিকের পর সর্বনিম্ন। গত সপ্তাহে স্বর্ণের দাম মোট ২.৮ শতাংশ কমেছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ১ দশমিক ৮ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ২৮৭ দশমিক ৬০ ডলারে।

এদিকে দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। শনিবার (২৮ জুন) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।


পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026