© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

শেয়ার করুন:
কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ২৯ জুন, ২০২৫
এবার রাশিয়ার কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভালের ২১তম আসরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নতুন একটি সিনেমা। ইতিপূর্বে জানা যায়, এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’, এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্বাচিত হওয়ার খবর। অবশেষে এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

জানা যায়,কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয় বরং ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

‘মাস্তুল’ সিনেমাটিতে ফুঁটে উঠেছে জলে ভাসমান জাহাজিদের জীবনের গল্প। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

তবে শুধু কাজান নয়, চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘মাস্তুল’ প্রদর্শিত হবে।


এদিকে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। এক জোড়া কবুতর ও গ্রামীণ শৈশব স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প।

অন্যদিকে, তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্মাণ করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে উঠে এসেছে ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের গল্প, যার বসবাস ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে।

আরআর/টিকে/টিএ

মন্তব্য করুন