© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হওয়ার বিষয়ে মুখ খুললেন সোনাক্ষী

শেয়ার করুন:
মা হওয়ার বিষয়ে মুখ খুললেন সোনাক্ষী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ২৯ জুন, ২০২৫
বিয়ের মাত্র বছর পেরোল, এর মধ্যেই গুঞ্জন উঠে সোনাক্ষী সিনহা নাকি মা হতে চলেছেন। ইতিমধ্যে নাকি নতুন ভূমিকা পালনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে সোনাক্ষী জানালেন, মানুষের নাক গলানো বন্ধের পথ খুঁজে পেয়েছেন তিনি।

এরপর অভিনেত্রী বললেন, ‘যখন আমার কোনো কাজ থাকে না তখন খুব আনন্দে বাঁচি। শান্তিতেই থাকি। যখন কাজ থাকে, তখন নানা চাপ থাকে। নিজের মতো আমি সেগুলো সামলাতে পারি।’



সোনাক্ষী আরো বললেন, ‘আপনি কী করছেন তাতে কারো কিছু যায় আসে না। মানুষের যা ইচ্ছা হয় তাই বলে। আমি সাদা রঙের পোশাক পরলেও সবাই বলবে সেটি আসলে কালো। কেউ কেউ আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বাধ্য। সুতরাং নিজের ছন্দে জীবন কাটান। ছোট ছোট জিনিসে গুরুত্ব দিতে যাবেন না।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। ভিন্ন ধর্মে বিয়ে করায় তা নিয়ে কম চর্চা হয়নি সোশ্যালে। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

আরআর/টিকে/টিএ

মন্তব্য করুন