© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৯টি বিধি সংশোধনে নাগরিকদের মতামত চাইলো ইসি

শেয়ার করুন:
২৯টি বিধি সংশোধনে নাগরিকদের মতামত চাইলো ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ পিএম | ২৯ জুন, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ২৯টি বিধি সংশোধনের বিষয়ে নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে চূড়ান্ত খসড়ার ওপর মতামত চাইল সংস্থাটি।

রোববার (২৯ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকদের সুচিন্তিত মতামত কামনা করা হলো।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.ecs.gov.bd-এ প্রকাশ করা হলো। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাইয়ের মধ্যে ইসি সচিবের কাছে মতামত পাঠাতে হবে। এক্ষেত্রে opinion@ecs.gov.bd মেইলে মতামত পাঠাতে হবে।

আরআর/টিকে/টিএ

মন্তব্য করুন