© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিডিয়া এনসিপিকে আন্দোলনের মহানায়ক বানিয়ে দিয়েছে: তারেক রহমান

শেয়ার করুন:
মিডিয়া এনসিপিকে আন্দোলনের মহানায়ক বানিয়ে দিয়েছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ২৯ জুন, ২০২৫
বেসরকারি টেলিভিশন ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর নাসীরুদ্দীনের বক্তব্যের সমালোচনা করেছেন আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৭১ টিভি গণ-অভ্যুত্থানের সময় যেভাবে পাশে ছিল ঠিক সেভাবেই এনসিপির নেতারা আন্দোলনে ভূমিকা রেখেছিল। সহজ বিষয় হলো—গণ-অভ্যুত্থানে অংশ না নিয়েও মিডিয়ার কল্যাণে এনসিপির নেতারা নিজেদের ফোকাস করার সুযোগ পেয়েছে। মিডিয়া তাদের আন্দোলনের মহানায়ক বানিয়ে দিয়েছে।

তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তারা শেখ হাসিনাকে মা ডাকত। আমরা সঠিক সময়ে শেখ হাসিনার ভুল ধরেছি। সেই অনুযায়ী কাজ করেছি। এখন তারা আমাদের চেয়েও শেখ হাসিনাকে দ্বিগুণ গালাগাল করে। শেখ মুজিবকে হুদাই গালি দেয়। তাগে যে তারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিল এখন সেটার কাফফারা দিচ্ছে। ঋণ শোধ করছে।

আন্দোলনের সময় তারা ৭১ টিভিকে কাছে পাইছিল। বাস্তবতা হচ্ছে এখন যারা টিভি চালাচ্ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা বলে ভাই আমাদের তো সিদ্ধান্ত ভুল ছিল। যাই হোক আমরা তো আবার রিকভার করার চেষ্টা করতেছি। আমাদের কথা হচ্ছে ওদের টাকার কাছে বিক্রি হয়ে যাব এমন দুর্বল ঈমান আমাদের নয়।

তিনি বলেন, এটাতো পরিষ্কার বাংলাদেশের মিডিয়াগুলোর একটা বড় অংশ শেখ হাসিনার পক্ষ নিয়েছিল। এবং গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের ক্রেডিট চুরি করে নিজেরা এনসিপির হাতে দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ওই ক্রেডিটের মালিক এনসিপি। অথচ দুই দিন আগেও ওদের কেউ চিনত না। এই জায়গায় ওই গণমাধ্যমগুলো ডার্বি নাসিরের পাশে ছিল। যেই ডার্বি নাসির গণ-অভ্যুত্থানে অংশ না নিয়েও মিডিয়ার কল্যাণে নিজেকে ফোকাস করার সুযোগ পেয়েছে। আন্দোলনের মহানায়ক বানিয়ে দিছে। এই উপায়ে এনসিপির পাশে সেই মিডিয়াগুলো ছিল। কিন্তু কথা হচ্ছে গণ-অভ্যুত্থানের সময় নয় ওই মিডিয়াগুলো পরে তাদের পাশে দাঁড়ায়।

আরআর/টিকে/টিএ

মন্তব্য করুন