দুদকের মামলায় সাবেক সহকারী কমিশনার নাসির উদ্দিনের বাড়ি জব্দ, নিয়োগ রিসিভার
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ৩০ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">আবগারী ও ভ্যাটের সাবেক সহকারী কমিশনার নাসির উদ্দিন ও তার ...
আবগারী ও ভ্যাটের সাবেক সহকারী কমিশনার নাসির উদ্দিন ও তার স্ত্রী তাসমিন জাহান চৌধুরীর মালিকানাধীন একটি পাঁচতলা বাড়ি ক্রোক করে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
নাসির উদ্দিন তার পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আবাসিকের ৩ নম্বর রোডে থাকেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন এলাকায়।
দুদক জানায়, নাসির উদ্দিনের স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তে তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২৮ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭১৭ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার তথ্য পাওয়া যায়।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আদালতে বাড়িটি ক্রোকের আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে এবং চট্টগ্রাম আদালতের নাজিরকে ওই বাড়ির রিসিভার নিয়োগের নির্দেশ দেয়।
এসএন