© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলজিআরডি সাথে গানও রাইখা দেন : তুষার

শেয়ার করুন:
এলজিআরডি সাথে গানও রাইখা দেন : তুষার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ৩০ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>‘এলজিআরডি, লগে গান রাইখা দেন।‘ এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ...

‘এলজিআরডি, লগে গান রাইখা দেন।‘ এমন মন্তব্য করেছেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধারের ঘটনার ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আব্দুন নূর তুষার। 

২৯ জুন সকালে বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে উপদেষ্টার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া যায় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। রাতে এক ফেসবুক পোস্টে নিজেই ঘটনার সত্যতা স্বীকার করে আসিফ মাহমুদ জানান, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল।

এ ঘটনার প্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে তুষার লিখেছেন, ’নিরাপত্তার স্বার্থে নিজের সাথে নিরাপত্তারক্ষী থাকার পরেও আগ্নেয়াস্ত্র রাখার যুক্তিটা বেশ একটা শামীম ওসমানি বিষয়। আগ্নেয়াস্ত্রটির মূল্য কত? কোথা থেকে কেনা হয়েছে?’ 
 
তিনি আরও লেখেন, ‘বয়স ত্রিশের বেশি ও তিন বছর একটানা তিন লক্ষ টাকার বেশি কর না দিলে এই লাইসেন্স কারো পাওয়ার কথা না। এরা আগে থেকেই বেশ ধনী মনে হচ্ছে।‘ 

তুষার প্রশ্ন তোলেন, ‘দেশের সবখানে যাওয়া-আসার সময় তিনি এই ব্যাগ সাথে রাখেন? সর্বত্র এই ব্যাগে তাজা গুলি থাকে? তিনি বন্দুক-পিস্তল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন? তার নিজের ব্যাগ কে গুছিয়ে দেয় যে সে এটা বের করে রাখল না? তিনি তার মানে এই গুলি অন্য মানুষকে ধরতে দেন? এটি অবশ্যই আইনসিদ্ধ নয়।‘ 

তিনি মন্তব্য করেন, গত ১০ মাসে এই সরকার কাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছে, এই তালিকা প্রকাশ করা হোক! কারা নতুনভাবে সশস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন জানলে বুঝতাম এদের লাইসেন্সের মাপকাঠিটা কী?


পিএ/এসএন

মন্তব্য করুন