© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বিজিবির টহল চলাকালে আটক ১ ভারতীয়

শেয়ার করুন:
ঝিনাইদহে বিজিবির টহল চলাকালে আটক ১ ভারতীয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ৩০ জুন, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফাল্গুনী রায় (২৮) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রবিবার রাতে উপজেলার খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফাল্গুনী রায় ভারতের নদীয়া চব্বিশ বরগনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশালপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে খোশালপুর পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় ওই নারীকে আটক করে বিজিবি। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন