© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদীতে আট মামলার আসামিকে হত্যা

শেয়ার করুন:
নরসিংদীতে আট মামলার আসামিকে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ এএম | ০১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">নরসিংদী শহরে রেজভী (৩৫) নামে ৮ মামলার এক আসামিকে গুলির পর

নরসিংদী শহরে রেজভী (৩৫) নামে ৮ মামলার এক আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশ ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এসময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রেজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে জানান, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রেজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রেজভী। রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এফপি/ টিএ

মন্তব্য করুন