© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত

শেয়ার করুন:
মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ এএম | ০২ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির

সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন। গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি তথ্য জানা গেছে। যদিও গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তার দাবিতে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই কর্মসূচিতে সারাদেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।

আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যবশকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরইপ্রেক্ষিতে রোববার (২৯ জুন) রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। আর রোববারেই ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন(দুদক)।

মঙ্গলবারও আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও ৫ কর্মকর্তার অনুসন্ধানের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দুদক। এবার গত শনি ও রোববার কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্থ করা হলো।


 পিএ/টিএ 

মন্তব্য করুন