অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে ৪ বিদেশি জাহাজ

২০২৪–২৫ অর্থবছরে পণ্য পরিবহন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে মোংলা সমুদ্রবন্দর। নতুন অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের জেটিতে পণ্য খালাস করছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতেই ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কনটেইনার নিয়ে নোঙর করে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি কোটা রেস্টু’। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে আসে পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’, ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে ভিড়ে সিয়েরা লিওনের ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে পানামার ‘এমভি ডি এস প্রপার্টি’। একই রাতে এই চারটি জাহাজ পণ্য খালাস শুরু করে।

তিনি আরও জানান, এ সময় বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টিসহ মোট ১৪টি বিদেশি জাহাজ বন্দরের পোর্ট লিমিটের মধ্যে পণ্য খালাস করছিল। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল।

মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘বর্তমানে মোংলা বন্দর একটি পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় বন্দর হিসেবে ব্যবসায়ীদের কাছে গৃহীত হচ্ছে। অন্য বন্দরগুলোর তুলনায় এখানে সুযোগ-সুবিধা বেশি দেয়া হলে আরও নতুন ব্যবসায়ী আগ্রহী হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরে যারা এ বন্দর ব্যবহার করে অপচয় ও দুর্নীতি করেছে, তারা এখন গা ঢাকা দিয়েছে। এখন নতুন উদ্যোক্তারা আসছেন, তাদের সহায়তায় বন্দর কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।’

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, ‘জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ সব দিকেই মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছে। অবকাঠামো ও গুদাম সুবিধা বাড়ানো হয়েছে, ফলে পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন মোংলা বন্দরকে একটি আধুনিক, কার্যকর এবং ব্যবসা-বান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে। অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করাই এর সফল উদাহরণ।’ 

এসএন 

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026