© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারের সাবেক সাংসদ জাফর আরও তিন দিনের রিমান্ডে

শেয়ার করুন:
কক্সবাজারের সাবেক সাংসদ জাফর আরও তিন দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ০২ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; "><span>কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের স...

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

তিনি জানান, পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের জন্য জাফর আলমকে সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা সাবেক বলেন, এমপি জাফর আলমকে ৩ দিনের রিমান্ডে পেকুয়া থানায় আনা হয়েছে। এ দিন থানায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


ইউটি/এসএন


মন্তব্য করুন