© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত

শেয়ার করুন:
বান্দরবানে সেনা অভিযানে দুই কেএনএ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ এএম | ০৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (জুলাই ৩) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।

এসএন 

মন্তব্য করুন