কুমিল্লায় নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
১২:০৫ পিএম | ০৩ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">কুমিল্লা মুরাদনগরের নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযো
কুমিল্লা মুরাদনগরের নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা আকিবপুর ইউনিয়ন কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে কারা, কি কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
তবে এলাকাবাসী জানান, নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর জেরে কেউ তাদের হত্য করে থাকতে পারেন।
এসএন