© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৮ জন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৮ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ০৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়...

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরো ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

এ ছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৮, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন।

টিকে/

মন্তব্য করুন