© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন অভিনেত্রী সামান্থা!

শেয়ার করুন:
‘সম্পর্ক বিষিয়ে গেলে...’ হঠাৎ কেন বললেন অভিনেত্রী সামান্থা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ এএম | ০৪ জুলাই, ২০২৫

সম্পর্ক বিষিয়ে গেলে সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভাল। ব্যক্তিগত জীবনে এই মন্ত্রেই বিশ্বাসী। তাই যেমন ভাবা তেমন কাজ। এমনিতেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তার প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর চর্চা হয়েছে।


২০২১-এ নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় দক্ষিণী নায়িকার। তার পর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। নাগকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা, এমনটাই গুঞ্জন। এর মধ্যেই বিষিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।





সামান্থার এই সম্পর্ক তার প্রাক্তন স্বামীর সঙ্গে ছিল না। এটা ছিল মোবাইল ফোনের সঙ্গে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন ফোন ছাড়া এক মুহূর্তে থাকতে পারতেন না। সারাক্ষণ হাতে ফোন নিয়ে থাকতেন। নিজেই জানিয়েছিলেন ফোনের প্রতি আসক্ত ছিলেন তিনি।

যদিও সেই আসক্তি কাটিয়ে উঠেছেন। গত কয়েক বছরে নিজের জীবনচর্চায় বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। তার মধ্যে অন্যতম হল ফোনের থেকে দূরত্ব।

সপ্তাহে তিন দিন নাকি ফোন ছুঁয়ে দেখেন না। ফোনে যোগাযোগ রাখেন না কারও সঙ্গে। ওই তিন দিন নিজের মস্তিষ্ককে সময় দেন। নিজের মতো থাকেন।

এমআর 

মন্তব্য করুন