© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে কোরবানি ঈদ রোববার

শেয়ার করুন:
চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে কোরবানি ঈদ রোববার

প্রতীকি ছবি

own-reporter-chattogram
০৫:০২ পিএম | ১০ আগস্ট, ২০১৯

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার উদযাপন করবেন রোববার। দুই শতাধিক বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের এসব গ্রামের লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে ঈদ উৎসব পালন করে আসছেন।

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার উদযাপন করবেন রোববার। দুই শতাধিক বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের এসব গ্রামের লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে ঈদ উৎসব পালন করে আসছেন।

সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা রোববার ঈদ উৎসব পালন করবে।

জানা গেছে, সূফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (র.) ২শ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন।

এ উপলক্ষে সকাল ৮টার সময় চন্দনাইশ উপজেলার জাহাঁঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফের ময়দানে দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা হযরত শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মাঃজিঃআঃ) ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। পরে পশু কোরবানি দেওয়া হবে।

এ ছাড়াও চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজ পাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, কাঞ্চন নগর ষ্টেশন, মাঝের পাড়া, দক্ষিণ কাঞ্চননগর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাইনজুড়ি, বরকল, বরমা, ফকিরপাড়া, পটিয়ার মল্লাপাড়া, হাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, শান্তিরহাট, কালারপুল, শিকলবাহা, চরকানাই, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গাসহ দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে জাঁহাঙ্গিরিয়া মমতাজিয় দরবারের অনুসারীরা ঈদুল আজহার জামাত আদায় করে পশু কোরবানি দিবেন।

মির্জারখীল দরবার শরীফ পরিচালনা কমিটির সচিব বজলুল করিম চৌধুরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মির্জারখীল গ্রামের মানুষ রোববার ঈদুল আযহা উদযাপন করবেন। দূরে থাকা দরবারের অনুসারীরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও কোরবানি দিবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন