© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না: ওবায়দুর রহমান চন্দন

শেয়ার করুন:
বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না: ওবায়দুর রহমান চন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ পিএম | ০৪ জুলাই, ২০২৫
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না।

শুক্রবার বিকালে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের নিরাপত্তার বিষয়েও ভাবছি। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা নিশ্চিত করাও প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ প্রমুখ।

কেএন/টিকে

মন্তব্য করুন