© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৩ এএম | ০৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ...

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন দিয়ে উদ্ধারকাজ শেষ করে।

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ গণমাধ্যমকে বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরও বলেন, খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়। যাত্রীরা টিকিটের টাকা চাইলে ফেরত নিতে পারবেন।

এমআর 

মন্তব্য করুন