© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযোজক রূপে শেহনাজ গিল, সেপ্টেম্বর-এ আসছে ‘ইক কুড়ি’

শেয়ার করুন:
প্রযোজক রূপে শেহনাজ গিল, সেপ্টেম্বর-এ আসছে ‘ইক কুড়ি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ০৫ জুলাই, ২০২৫
পাঞ্জাবি চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শেহনাজ গিল। এবার তিনি আসছেন তার নিজের প্রযোজিত এবং প্রথম একক লিডের ছবি ‘ইক কুড়ি’ নিয়ে। শেহনাজ নিজেই জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ বিশ্বব্যাপী।

এর আগে জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেপ্টেম্বর মাসের নতুন তারিখে মুক্তি নিশ্চিত করেছেন শেহনাজ গিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘‘Ikk Kudi in cinemas 19th Sept 2025’’— আর তাতেই হুলস্থুল পড়ে গেছে ভক্তদের মধ্যে।

‘ইক কুড়ি’ ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন অমরজিৎ সিং সারোন। প্রযোজনা করছে Raaya Picturez, Shehnaaz Gill Production ও Amor Film। ছবির প্রযোজক হিসেবে শেহনাজ গিল ছাড়াও রয়েছেন কৌশল জোশী এবং পরিচালক অমরজিৎ সিং সারোন।

শেহনাজের এই সিনেমা তার কেরিয়ারের এক বড় মাইলফলক। ২০১৭ সালে ‘সত শ্রী আকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। তারপর ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে অংশ নিয়ে সারাদেশে পরিচিতি পান। ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে অভিষেক করেন।

কিন্তু ‘ইক কুড়ি’ শুধু আরেকটি সিনেমা নয়—এটি তার নিজের প্রযোজনায় নির্মিত এবং একক লিড চরিত্রে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ছবির মাধ্যমে শেহনাজ গিল শুধু অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবেও নিজের নতুন পরিচয় গড়ে তুলছেন।

শুধু তারকা নয়, প্রযোজক হয়ে ছবি বানানোয় শেহনাজের এই পদক্ষেপ পাঞ্জাবি চলচ্চিত্রে নারীর নেতৃত্বের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড় পর্দায় তার এই নতুন রূপ দেখার জন্য।

এফপি/ টিএ 

মন্তব্য করুন