লস অ্যাঞ্জেলেসে অভিনেত্রী কাইলি পেজের নিথর দেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
০৭:৩২ পিএম | ০৫ জুলাই, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় কাইলি পেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে নীল সিনেমার এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
কাইলির মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে তদন্তকারীরা মনে করেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। কাইলির সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেনি বলে জানান তদন্তকারীরা। তবে ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্য মাদকদ্রব্য পাওয়া গেছে।
এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্সসহ একাধিক নীল সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান।
ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
আলোচিত নীল সিনেমার নায়িকা কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তার আসল নাম কাইলি পাইলান্ট।
নেটফ্লিক্সের একটি ‘রিয়েলিটি শো’র প্রতিযোগীও ছিলেন কাইলি। ২০১৬ সালে তিনি নীল সিনেমার জগতে আসেন। এরপর ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২ শতাধিক প্রাপ্তবয়স্ক সিনেমায় তাকে দেখা গেছে।
এফপি/ টিকে