গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না।আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো বলব না, আপনাদের জন্য আমরা এই করে দেব, সেই করে দেব। আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই- সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে।আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে।

বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারছি না। এই কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের অন্যতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, এখানে একটু আগে একটি প্ল্যাকার্ড দেখেছিলাম, ‘স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো’। আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবার চব্বিশের গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না।

আজকের এই নওগাঁ থেকে এটিই আমাদের প্রতিজ্ঞা- স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো এবং এই স্বাধীনতাটাকে আমরাই রক্ষা করব। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় দৃঢ় অঙ্গীকার প্রধান উপদেষ্টার Dec 10, 2025
img
১৬ বছর বাংলাদেশ যেন কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান Dec 10, 2025
img
কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ Dec 10, 2025
img
ধারের টাকায় অর্থনীতি এগোবে না, অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা Dec 10, 2025
img
শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর Dec 10, 2025
img
রোহিঙ্গাদের জমিতে আরকান আর্মির ‘নতুন বসতি’ নির্মাণ Dec 10, 2025
img
কোন আসনে এনসিপির প্রার্থী কে? Dec 10, 2025
img
আসন্ন নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস Dec 10, 2025
img
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা Dec 10, 2025
img
প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করল এনসিপি Dec 10, 2025
img
আবার ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন Dec 10, 2025
img
তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস Dec 10, 2025
img
না পাওয়া মানেই শেষ নয়: কঙ্গনা রানাউত Dec 10, 2025
কোরআন বোঝার সহজ উপায় | ইসলামিক টিপস Dec 10, 2025
img
আমাদের রাজস্ব-জিডিপি অনুপাত উগান্ডার চেয়েও খারাপ Dec 10, 2025
img
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯২ হাজার Dec 10, 2025
img
আজ শুরু হচ্ছে বিজয় বইমেলা ২০২৫ Dec 10, 2025
img
শুটিং সেটে বিশৃঙ্খলা, দিলজিতকে ঘিরে নতুন বিতর্ক Dec 10, 2025
img
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার Dec 10, 2025
img
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ Dec 10, 2025