© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ এএম | ০৬ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের লেলিহান শিখা সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে আগুনে ২০-২৫ ঘর পুড়ে গেছে; এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 ইউটি/টিকে




মন্তব্য করুন