© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিবাদের দোসররা ছোবল মারার জন্য ফণা তুলছে: রিজভী

শেয়ার করুন:
ফ্যাসিবাদের দোসররা ছোবল মারার জন্য ফণা তুলছে: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ০৬ জুলাই, ২০২৫
এখনো ফিরে এসে ছোবল মারার জন্য ফ্যাসিবাদের দোসররা ফণা তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর টোলারবাগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালাকানুন ফিরিয়ে আনছে।

এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এসএন  

মন্তব্য করুন