বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১৭ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে ১২৭। তবে আজ মৃত্যু নেই।

আজ রোববার (০৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয় শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগেই আক্রান্তের সংখ্যা বেশি। আজও ১২৭ জন আক্রান্ত হয়েছে।

এদিকে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৭১ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।


পিএ/ এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026