সংস্কার ও জুলাই সনদে বাধা দিলে রাজপথে প্রতিরোধ করা হবে: আখতার হোসেন

মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রে কেউ বাধা দিলে আবারও রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

দেশ গড়তে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত পথসভায় এ কথা জানান তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে কেউ যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা রাজপথে ছিল, সেইভাবে আবারো প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা, অধিকার, ঐতিহ্য নিয়ে বাংলাদেশে বসবাস করবে, কিন্তু বাংলাদেশের দিকে ভারত, চীন বা আমেরিকা কেউ আঙুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না।

চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠত হয়েছে সেই বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, শ্রম ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে পুরাতন সিস্টেম বা কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন কায়দায় নতুনভাবে পরিচালনা করতে অবশ্যই একটি সংবিধান প্রণয়ন করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানকে সবচেয়ে বেশি ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। শেখ হাসিনা মাঝে মধ্যে ঢুপ করে ঢুকে পড়তে চায়। আর চাঁপাইনবাবঞ্জের মানুষ তখন বলে, শেখ হাসিনা ঢুকুক, তাকে ধরে আম গাছের সাথে বেঁধে রাখবো। এছাড়া গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘ সময় ধরে এই আওয়ামী লীগ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে আর সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানুষকে গুলি করে হত্যা করেছে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026
img
শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী Jan 13, 2026
img
সামরিক পদক্ষেপের আগে ইরানের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন জেডি ভ্যান্স Jan 13, 2026