© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুতে খুলনায় প্রাণ গেল একজনের , নতুন আক্রান্ত ৪

শেয়ার করুন:
ডেঙ্গুতে খুলনায় প্রাণ গেল একজনের , নতুন আক্রান্ত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ০৬ জুলাই, ২০২৫

<div> <div style="text-align: justify; "><span>খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ...

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম অনিমা। রোববার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটের অনিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 


ইউটি/এসএন



মন্তব্য করুন