© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ০৬ জুলাই, ২০২৫
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় জহিরুল ইসলাম রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষে ধনবাড়ি হয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন রাসেল।

পথে দেউলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন। তিনি জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।


পিএ/ এসএন

মন্তব্য করুন