© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ০৭ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহা...

দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


সোমবার সকাল ৯টা থেকে সন্ধার ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কেএন/টিকে  

মন্তব্য করুন