© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংরক্ষিত নারী আসনেরও দরকার নেই: পাপিয়া

শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনেরও দরকার নেই: পাপিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ০৭ জুলাই, ২০২৫
সংরক্ষিত নারী আসনের বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘আমি সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন চাই না।’ তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) পরিবর্তন করে ৩৫০ আসনের মধ্যে দলের অবস্থান অনুযায়ী নারীদের জন্য একটা অংশ নির্ধারণ করে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘তাদের সরাসরি নির্বাচনে নমিনেশন দিয়ে দিন। তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। এখানে পিআর-এর দরকার নেই। সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচনের দরকার নেই।

সংরক্ষিত মহিলা আসনেরও দরকার নেই।’ সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে পুরুষদের আইন করা যথার্থ হবে না বলে মনে করেন তিনি।

তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ভোটারদের ৫২ শতাংশই নারী। অধিকাংশ পুরুষ মধ্যপ্রাচ্যে কর্মরত।

তাই বাংলাদেশে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।

বিএনপির সংস্কার প্রস্তাবনায় সংরক্ষিত নারী আসনের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের সংস্কার প্রস্তাবনায় আসছে কি না আমরা এখনো জানি না। বুধবার আমাদের মিটিং আছে। সেখানে আমাদের নারী নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। মিটিংয়ে গেলে আমি জানতে পারব।'

এমআর/টিকে 

মন্তব্য করুন