© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশমিকার ছুটি কাটে চোখের জলে

শেয়ার করুন:
রাশমিকার ছুটি কাটে চোখের জলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ০৭ জুলাই, ২০২৫
‘পুষ্পা’ সিনেমার পর যেন ব্যস্ততা তুমুল বেড়ে যায় রাশমিকা মান্দানার। জনপ্রিয়তাও বাড়ে কয়েকগুণ। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’, ‘ছাভা’ প্রায় প্রতিটি ছবিই সফল। সাফল্যের দেখা পেয়েও ছুটির দিনগুলো কান্নাকাটি করেই কাটিয়ে দেন অভিনেত্রী।

নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া বিষণ্ণতা জাঁকিয়ে বসে রাশমিকাকে। বিশেষত এই দিনগুলোতে তার মনে পড়ে ১৬ বছরের ছোট বোনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা বুঝেই উঠতে পারলেন না। সেই সঙ্গে এও জানান, সাফল্য ও খ্যাতিতে জীবন আলোকিত হলেও পুরনো বন্ধুরা তাকে আর মনে রাখেনি। 



রাশমিকা মান্দানা বলেন, ‘ছুটির দিনগুলোতে আমি খুব কাঁদি। আমার একটা বোন রয়েছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে ওর বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পাইনি।’

কাজের জন্য দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে তার। তাই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছেন অভিনেত্রী। রাশমিকার ভাষ্যে, ‘গত দেড় বছরে এক বারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি।আগে কোনও পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন ওরা সেটাও করে না। এই বাস্তবতা সত্যিই অনেক দুঃখের।’

রাশমিকা চান, কর্ম ও ব্যক্তি, দুই জীবনেই সমান মনযোগ দিতে কিন্তু সেভাবে পারছেন না।



ইউটি/টিকে




মন্তব্য করুন