© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন গোপনে বিয়ে সারলেন কনা?

শেয়ার করুন:
কেন গোপনে বিয়ে সারলেন কনা?

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা

entertainment-reporter
১২:২৭ পিএম | ১৫ আগস্ট, ২০১৯

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তার প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকলেও বরাবরই বিষয়টি নিয়ে মুখে কুলূপ এঁটেছিলেন কনা। তবে এবার জানা গেল, গোপনে বিয়ে সেরেছেন তিনি।

কনার বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত।

জানা গেছে, প্রায় তিন মাস আগে নাকি তারা বিয়ে করেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২১ এপ্রিল বিয়ে করেন কনা-গহীন।

সেই সুত্রে এও জানা যায়, বিয়ে করলেও এখনো কোনো ধরনের আয়োজন করেননি কনা।

কনা

অবশ্য বিয়ের খবর গণমাধ্যমে আসার পর কথা বলেছেন কনা। তিনি বলেন, ঘরোয়া আয়োজনে পারিবারিক সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়। পরে বিবাহোত্তর সংবর্ধনার সময় বড় আয়োজনে অনুষ্ঠান করা হবে।

তবে এইভাবে কাউকে না জানিয়ে নীরবে বিয়ে সারার কারণ কী? এমন প্রশ্নের জবাবে গায়িকা বলেন, আসলে পারিবারিকভাবে হয়েছে বিয়েটা। তাছাড়া বিষয়টি নিয়ে খুব একটা প্রচার হোক, সেটা আমি ও দুই পরিবারের কেউই চাননি।

এদিকে দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্ক কনা ও গহীনের। মধ্যে কয়েকবারই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন কনা। কিন্তু অবশেষে এ বছরই গোপনে বিয়ের পিড়িতে বসলেন তিনি।

তবে সামনে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করবেন তারা। কনার বর গহীনের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন