© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অমিত হাসানের কবিতা এবার বই আকারে

শেয়ার করুন:
অমিত হাসানের কবিতা এবার বই আকারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ০৭ জুলাই, ২০২৫
নব্বইয়ের দশকে অমিত হাসান অভিনয় করেছেন বেশ চুটিয়ে। তবে এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। অভিনয়ের পাশাপাশি লেখালিখি করতেও দারুণ পছন্দ করেন তিনি। সেসব কবিতা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন।

কবিতার সংখ্যাও নেহাত কম নয়। প্রায় শতাধিক কবিতা তিনি শেয়ার করেছেন। এবার সেখান থেকেই বাছাইকৃত ৫০টি কবিতা নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

অমিত জানান, বেশ কয়েকটি প্রকাশনী তার কবিতা প্রকাশ করতে চেয়েছে। এরমধ্যে ‘আদর্শ প্রকাশনী’ ও ‘সময় প্রকাশনী’র সঙ্গে কথা বেশ খানিকটা এগিয়েছে।

তিনি বলেন, ‘আরও আগেই কবিতাগুলো বই আকারে প্রকাশিত হওয়ার কথা ছিল। সময়ের অভাবে গুছিয়ে উঠতে পারিনি। এবার সব গুছিয়ে এনেছি। খুব শিগগির পাঠকের হাতে বইটি তুলে দিতে চাই।’

উল্লেখ্য, আপাতত নতুন কোন কাজ নেই তার হাতে। জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে বেশকিছুদিন থাকবেন তিনি।

এসএন 

মন্তব্য করুন