© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিলিতে গ্রেফতার আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা-কর্মী

শেয়ার করুন:
হিলিতে গ্রেফতার আওয়ামী লীগ-যুবলীগের চার নেতা-কর্মী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ০৭ জুলাই, ২০২৫

<div> <div style="text-align: justify; "><span>দিনাজপুরের হিলি থেকে আওয়ামী লীগের ৪ নেতা কর্মীকে ...

দিনাজপুরের হিলি থেকে আওয়ামী লীগের ৪ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর (হিলি) পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার চন্ডিপুর মহল্লার বাসিন্দা শাহ আলম প্রধান (৫৬), পৌর সভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজু সরদার (৩২), ৪ নং ওয়ার্ড যুবলীগের কর্মী আজাদ হোসেন (৪২) ও একই ওয়ার্ডের যুবলীগের কর্মী ইমরুল মল্লিক রয়েল (৩৫)। 

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃতদের জুলাই-আগস্টে হত্যা মামলা ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। 


ইউটি/এসএন



মন্তব্য করুন