ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা কুদ্দুছ গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ০৭ জুলাই, ২০২৫
ময়মনসিংহের ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মণ্ডলকে (৬৪) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
সূত্র জানায়, আব্দুল কুদ্দুছ মণ্ডল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা মামলার আসামি। তিনি একাধিক নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পিএ/এসএন