© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেয়ার করুন:
চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ০৮ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ওই ভবনের নাম ইউরেখা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে— সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানাতে পারব।

আরআর/টিকে

মন্তব্য করুন