© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খারিজ হতে পারে গৃহকর্মীর বিরুদ্ধে পরিমণির মামলা, কারণ কি?

শেয়ার করুন:
খারিজ হতে পারে গৃহকর্মীর বিরুদ্ধে পরিমণির মামলা, কারণ কি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ০৮ জুলাই, ২০২৫
ধারা বাতিল হওয়ায় গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা সাইবার ট্রাইব্যুনালের মামলা খারিজ হওয়ার পথে। গত ২৩ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেছিলেন পরীমণি।

এরপর ৮ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য করেন আদালত। এদিকে, চলতি বছরের ২১ মে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।



এতে আইনের ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ বাদ পড়ে। গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণি ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ ধারায় এ মামলাটি করেছিলেন। ফলে অধ্যাদেশ অনুযায়ী এই ধারার সকল মামলা খারিজ হওয়ার কথা রয়েছে।

পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রেজা জানান, নতুন ধারায় পুনরায় মামলার আবেদনের কথা ভাবছেন তারা।

আরআর/টিকে

মন্তব্য করুন