© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছর পর আবারও জুটি বাঁধলেন ইমরান-কেয়া পায়েল

শেয়ার করুন:
চার বছর পর আবারও জুটি বাঁধলেন ইমরান-কেয়া পায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ০৮ জুলাই, ২০২৫
নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ক্ষুদে গানরাজ’ এর হুমায়রা ঈশিকা। 

সদ্যই শেষ হয়েছে গান ভিডিওটির শুটিং। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ গানের প্রায় ৪ বছর পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন ইমরান-কেয়া। ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা। 

ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। 



দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারও একসঙ্গে কাজ করা।’ 

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।

শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

খুব শিগগিরই গানের ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।


ইউটি/এসএন

মন্তব্য করুন