© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের

শেয়ার করুন:
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০৮ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; "><span>সেনাপ্রধানের সঙ্গে বৈঠক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের</s...

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন।

মঙ্গলবার (৮ জুলাই) সেনা সদরে তাদের এই সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 


ইউটি/এসএন


মন্তব্য করুন