© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
ময়মনসিংহে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ০৮ জুলাই, ২০২৫
জুলাই আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রোদোয়ান হাসান সাগর (২৩) হত্যা মামলা এবং বিএনপির অফিস ভাঙচুর মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ-৪ (সদর) আসনের পলাতক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগ নেতা খন্দকার বাকী বিল্লাহ (৪৫) এবং মহানগর যুবলীগের সদস্য মো. তানভীর আহমেদ সিদ্দিকী (৪৪)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, খন্দকার বাকী বিল্লাহ শহীদ সাগর হত্যা মামলার আসামি। এছাড়াও তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার আসামি। তারা দুজনেই বিগত ৫ আগস্টের পর গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। তবে গোপন সংবাদে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এমআর/টিএ 

মন্তব্য করুন