© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপি নেতা বহিষ্কার

শেয়ার করুন:
নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ০৯ জুলাই, ২০২৫
দলের আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ। তবে, বহিষ্কারাদেশে কাইয়ুম সরকারের অপরাধের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

স্থানীয়ভাবে জানা যায়, তিনি ৪টি হত্যা মামলার আসামি। পাশাপাশি সাংবাদিককে হুমকি, মারধর, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, চাঁদাবাজির অভিযোগসহ বেশ কিছু অভিযোগ রয়েছে আব্দুল কাইয়ুম সরকারের বিরুদ্ধে।


 পিএ/টিএ 

মন্তব্য করুন