© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘাচ্ছন্ন থাকবে রাজধানীর আকাশ

শেয়ার করুন:
আজ মেঘাচ্ছন্ন থাকবে রাজধানীর আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ এএম | ০৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধ

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এমআর/এসএন 

মন্তব্য করুন