© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : রিজওয়ানা হাসান

শেয়ার করুন:
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ এএম | ০৯ জুলাই, ২০২৫
হাওরের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা যায় কি না এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা চিন্তাভাবনা করছি কীভাবে হাওরে ভাসমান হাসপাতালের মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া যায়।

বিশেষ করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা হাওরে ভাসমান হাসপাতাল করার চিন্তা করছি– উল্লেখ করেন রিজওয়ানা হাসান।


ইউটি/এসএন

মন্তব্য করুন