© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৭৮৭ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৭৮৭ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ০৯ জুলাই, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হ...

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৭৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪১৪ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ৪ রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, ১টি পাইপগানের পিস্তল, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশে তৈরি এলজি, ১টি পাইপগান, দেশি পিস্তল ১টি, ১ রাউন্ড গুলি, ককটেলসদৃশ বস্তু ৫টি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

টিএ/


মন্তব্য করুন