© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৮৪ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১২৮৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ১০ জুলাই, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪০৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৮৪ জনকে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

এমআর/এসএন   

মন্তব্য করুন