© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী ঢাকাসহ ১২ জেলায় হতে পারে ঝড়

শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ ১২ জেলায় হতে পারে ঝড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ১০ জুলাই, ২০২৫
রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এম কে/টিএ

মন্তব্য করুন