ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পরই বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৩৩২ দশমিক ৭৩ ডলারে উঠে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩ দশমিক ৭০ ডলারে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাসহ বিভিন্ন বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জেরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে ডলারের দাম চড়া থাকায় সেই উত্থান বেশি দূর যেতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, কানাডা থেকে আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। পাশাপাশি, অন্যান্য বাণিজ্য অংশীদারের পণ্যের ওপরও ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। বুধবারও তিনি যুক্তরাষ্ট্রের তামা আমদানির ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিল থেকে আসা পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দেন।

এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিও নতুন শুল্কের নোটিশ পাঠানো হয়েছে। এসব শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ট্রাম্পের শুল্ক যুদ্ধ আবারও তীব্র হলেও, স্বর্ণের দাম অতটা বাড়েনি। বিনিয়োগকারীরা এখন শুল্ক আরোপের খবরে অভ্যস্ত হয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ডলারের দাম যেভাবে বেড়েছে, তাতে স্বর্ণের উত্থান সীমিত হয়ে গেছে। শুক্রবার ডলার সূচক ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক পারফরম্যান্সের দিকে এগিয়েছে, ফলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক বেকার ভাতার আবেদন সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কমে এসেছে। অর্থাৎ শ্রমবাজার এখনও বেশ শক্ত অবস্থানে আছে, তাই ফেডারেল রিজার্ভের কাছে সুদের হার কমানোর তাড়া নেই।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে সুদের হার কমলে এর দাম আরও বেশি বাড়ে।

শুক্রবার স্পট সিলভারের দামও শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩৭ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫৭ দশমিক ১৮ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম সামান্য শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026