টানা বৃষ্টিতে ঢাকায় সবজির দাম দ্বিগুণ, মাছও ধরাছোঁয়ার বাইরে

দেশজুড়ে টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। যোগান কমায় বেশকিছু সবজির দাম অনেক চড়া। পাশাপাশি কয়েকদিনের তুলনায় মাছের দামও বেড়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

এক কেজি কাঁচামরিচ তিনশত থেকে সাড়ে তিনশত টাকায় বিক্রি হচ্ছে। তাল বেগুন ও টমেটো দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একশত টাকার ওপরে লম্বা বেগুনে দাম। করলা, ঢেড়সসহ অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন। একজন ক্রেতা বলেন, দুয়েকদিন আগের তুলনায় আজকে সবজির দাম বেশি।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলার কাজ ব্যহত হচ্ছে। নিচু জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে।

একজন বিক্রেতা বলেন, বৃষ্টির জন্য চাষীরা ফসল উঠাতে পারছে না। তাই সবজির দাম বেশি।

অন্যদিকে, গত তিন-চারদিনের তুলনায় সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে ইলিশ। এককেজি আকারের ইলিশ আড়াই হাজার টাকার বেশি বিক্রি হচ্ছে। আর সাতশত থেকে আটশত গ্রাম ওজনের ইলিশের জন্য ১৮শ থেকে দুই হাজার টাকা গুনতে হচ্ছে। এছাড়া, ছয়শত থেকে হাজার টাকার নীচে দেশি নদ-নদীর মাছ পাওয়া যাচ্ছে না।

একজন ক্রেতা বলেন, দামের ঊর্ধ্বগতির কারণে বাজেটের মধ্যে বাজার করা সম্ভব হয়না। আরেকজন বলেন, চিংড়ি মাছ আগে সাড়ে ছয়শত টাকার মধ্যে পাওয়া গেলেও এখন ৮০০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে।

বিক্রেতারা বলেন, বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার মাছের যোগান কমেছে। দুয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026