© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৮ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৮ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ১১ জুলাই, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪২০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪১৮ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১টি ওয়ান শুটারগান, ১টি বার্মিজ চাকু, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ২টি চাকু।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

এমআর/এসএন 

মন্তব্য করুন